Legal

Privacy Policy

সর্বশেষ হালনাগাদ: ২৪ আগস্ট, ২০২৬

Associates Academy আপনার ব্যক্তিগত তথ্যের গোপনীয়তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। এই নীতিমালায় আমরা কী তথ্য সংগ্রহ করি, কেন করি এবং কীভাবে সুরক্ষিত রাখি তা ব্যাখ্যা করা হয়েছে।

১. আমরা যে তথ্য সংগ্রহ করি

  • পরিচয় ও যোগাযোগ: নাম, ইমেইল, মোবাইল নম্বর।
  • লেনদেন: order ID, transaction ID, পেমেন্ট স্ট্যাটাস ও invoice তথ্য।
  • ব্যবহারের তথ্য: কোন পেজ দেখা হয়েছে, device ও browser সংক্রান্ত সাধারণ তথ্য।

২. তথ্য ব্যবহারের উদ্দেশ্য

  • কোর্স access, class link, certificate ও ডিজিটাল প্রোডাক্ট সরবরাহ।
  • পেমেন্ট যাচাই, invoice প্রদান ও সাপোর্ট সেবা।
  • গুরুত্বপূর্ণ ঘোষণা, ক্লাস আপডেট ও (সম্মতি থাকলে) নতুন কোর্সের তথ্য পাঠানো।

৩. পেমেন্ট তথ্য

কার্ড নম্বর, PIN বা OTP আমরা কখনোই সংগ্রহ বা সংরক্ষণ করি না। পেমেন্ট সম্পন্ন হয় অনুমোদিত পেমেন্ট গেটওয়ের নিরাপদ পরিবেশে; আমরা শুধুমাত্র লেনদেনের স্ট্যাটাস ও reference সংরক্ষণ করি।

৪. তথ্য শেয়ারিং

আমরা আপনার ব্যক্তিগত তথ্য কোনো তৃতীয় পক্ষের কাছে বিক্রি বা ভাড়া দিই না। শুধুমাত্র সেবা পরিচালনার জন্য প্রয়োজনীয় processor (পেমেন্ট গেটওয়ে, ইমেইল সেবা, hosting) এবং আইনি বাধ্যবাধকতার ক্ষেত্রে তথ্য শেয়ার হতে পারে।

৫. নিরাপত্তা ও সংরক্ষণকাল

  • সব ডেটা encrypted সংযোগে (HTTPS) আদান-প্রদান হয় এবং access-নিয়ন্ত্রিত ডাটাবেজে সংরক্ষিত থাকে।
  • হিসাবরক্ষণ ও আইনি প্রয়োজনে লেনদেনের রেকর্ড নির্দিষ্ট সময় পর্যন্ত সংরক্ষণ করা হয়।

৬. আপনার অধিকার

  • আপনার সংরক্ষিত তথ্য দেখা, সংশোধন বা মুছে ফেলার অনুরোধ করতে পারেন।
  • যেকোনো marketing ইমেইলের নিচে থাকা unsubscribe লিংক থেকে subscription বন্ধ করা যাবে।
  • অনুরোধ পাঠান: contact@associatesacademy.bd

৭. কুকি

সাইটের কার্যকারিতা, লগইন session ও সাধারণ analytics-এর জন্য আমরা cookie ব্যবহার করি। browser সেটিংস থেকে আপনি cookie নিয়ন্ত্রণ করতে পারেন।