১. সেবার পরিধি
আমরা আয়কর, VAT, কোম্পানি আইন ও professional compliance বিষয়ে অনলাইন live class, recorded content, eBook, template ও consultancy-ভিত্তিক শিক্ষামূলক সেবা প্রদান করি।
প্রতিটি কোর্স বা প্রোডাক্টের সময়সূচি, মডিউল ও সুবিধা সংশ্লিষ্ট কোর্স পেজে উল্লেখ থাকে; সেটিই সেই প্রোডাক্টের জন্য চূড়ান্ত বিবরণ।
২. অ্যাকাউন্ট ও এনরোলমেন্ট
- রেজিস্ট্রেশনের সময় সঠিক নাম, ইমেইল ও মোবাইল নম্বর দেওয়া বাধ্যতামূলক।
- একটি এনরোলমেন্ট শুধুমাত্র একজন শিক্ষার্থীর ব্যক্তিগত ব্যবহারের জন্য; account শেয়ার করা যাবে না।
- ভুল তথ্য বা account শেয়ারিং প্রমাণিত হলে পূর্ব নোটিশ ছাড়াই access বাতিল করা হতে পারে।
৩. পেমেন্ট
সকল পেমেন্ট বাংলাদেশি টাকায় (BDT) অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে গ্রহণ করা হয়। পেমেন্ট সফল হলে আপনার ইমেইলে confirmation ও invoice পাঠানো হয়।
আমরা আপনার কার্ড বা মোবাইল ব্যাংকিং-এর গোপন তথ্য সংরক্ষণ করি না; লেনদেন গেটওয়ের নিরাপদ পরিবেশে সম্পন্ন হয়।
৪. কনটেন্ট ও কপিরাইট
সকল class recording, slide, notes, template ও eBook-এর কপিরাইট এসোসিয়েটস একাডেমী-এর অধীনে সংরক্ষিত।
- কোনো কনটেন্ট রেকর্ড, স্ক্রিন-রেকর্ড, পুনঃবিতরণ, বিক্রয় বা পাবলিক শেয়ার করা সম্পূর্ণ নিষিদ্ধ।
- লঙ্ঘনের ক্ষেত্রে access বাতিলসহ প্রযোজ্য আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো refund প্রযোজ্য হবে না।
৫. শিক্ষামূলক পরামর্শ সংক্রান্ত দায়মুক্তি
আমাদের কোর্স ও কনটেন্ট শিক্ষামূলক উদ্দেশ্যে প্রস্তুত। এটি কোনো নির্দিষ্ট মামলার আইনি মতামত নয়। বাস্তব case-এ সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট আইনজীবী/পেশাদারের পরামর্শ নিন।
আইন, SRO বা NBR নির্দেশনা পরিবর্তিত হলে কনটেন্ট হালনাগাদ করা হয়; তবে সর্বশেষ সরকারি প্রজ্ঞাপনই চূড়ান্ত।
৬. আচরণবিধি
- Live class-এ শালীন ও পেশাদার আচরণ বজায় রাখতে হবে।
- অন্য শিক্ষার্থী বা instructor-কে হয়রানি করা হলে তাৎক্ষণিক অপসারণ করা হবে।
৭. পরিবর্তন ও যোগাযোগ
প্রয়োজনে আমরা এই শর্তাবলি হালনাগাদ করতে পারি; হালনাগাদ এই পেজে প্রকাশের সাথে সাথে কার্যকর হবে।
যেকোনো প্রশ্নে যোগাযোগ: contact@associatesacademy.bd · +88 0141-0180915